Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ১৫৮

প্রায় ১ মিনিট · ১১১ শব্দ

মাহমূদ ইবনু গায়লান (রহঃ) ..... আবূ যার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সফরে ছিলেন, তাঁর সঙ্গে বিলাল রাদিয়াল্লাহু আনহুও ছিলেন। যুহরের ওয়াক্তে বিলাল ইকামত দিতে চাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে বললেন ঠান্ডা করে পড়। পরে বিলাল রাদিয়াল্লাহু আনহু আবার ইকামত দিতে চাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যুহরের সালাতের বেলায় আরো ঠান্ডা করে পড়। আবূ যার রাদিয়াল্লাহু আনহু বলেন এত বিলম্ব করা হল যে, এমন কি আমরা মাটিতে নেতিয়ে থাকা বালির টিলাগুলোর ছায়া পড়তে দেখতে পেলাম। এরপর ইকামত দেয়া হল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করলেন। পরে তিনি বললেন গরমের তীব্রতা হল জাহান্নামের নিঃশ্বাস থেকে। সুতরাং তোমরা সালাত ঠান্ডা সময়ে আদায় কর।

ছবি বানান