Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ১,৫৮৬

প্রায় ১ মিনিট · ১৪০ শব্দ

তিনি বলেন, মু’আবিয়া রাদিয়াল্লাহু আনহু ও রোমবাসীদের মধ্যে একটি (মেয়াদী) চুক্তি হয়েছিল। পরে তিনি (তাঁর বাহিনীসহ) তাদের এলাকার নিকটবর্তী স্থানে যেয়ে উপনীত হলেন এবং চুক্তির মেয়াদ যখন শেষ হল তখন তিনি তাদের বিরুদ্ধে অতর্কিত হামলা চালালেন। হঠাৎ শোনা গেল একজন অশ্বারোহী বর্ণনান্তরে ভারবাহী পশুর উপর আরোহী ব্যক্তি বলেছেন, আল্লাহ আকবার, ওয়াদা রক্ষা করতে হবে। ওয়াদা ভঙ্গ করা যাবে না। দেখা গেল তিনি হলেন আমর ইবন আবাসা রাদিয়াল্লাহু আনহু। মু’আবিয়া রাদিয়াল্লাহু আনহু তাঁকে এ বিষয়ে জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি যে, কারো যদি কোন সম্প্রদায়ের সাথে চুক্তি থাকে তবে সেই চুক্তি বন্ধন ছিন্ন করা যাবে না এবং তার বিপরীত করা যাবে না যতক্ষণ না এর মেয়াদ শেষ হয় বা সমান সমান ভাবে যুদ্ধ ঘোষণা না হয়। তখন মুআবিয়া তাঁর বাহিনীসহ ফিরে চলে এলেন।

ছবি বানান