Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ১,৫৮৮

প্রায় ২ মিনিট · ১৮৮ শব্দ

তিনি বলেন, খন্দকের যুদ্ধের সময় সা’দ ইবনু মু’আয রাদিয়াল্লাহু আনহু তীরের আঘাতে আহত হয়েছিলেন। এতে তাঁর বাহুর প্রধান রগটি কেটে গিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগুনে সেক দিয়ে তাঁর রক্তক্ষরণ বন্ধ করে দেন। পরে তার হাত ফুলে যায়। তখন তিনি সেক দেওয়া ছেড়ে দেন। পরে পুনরায় রক্তক্ষরণে তিনি অত্যন্ত দুর্বল হয়ে পড়েন। আবার তাকে সেক দিয়ে তার রক্তক্ষরণ বন্ধ করা হয়। তখন পুনরায় তার হাত ফুলে যায়। সা’দ যখন নিজের এ অবস্থা দেখলেন তখন দু’আ করলেন, হে আল্লাহ! (ইয়াহূদী গোত্র) বানূ কুরায়বার ব্যাপারে আমার চক্ষু শীতল না করে তুমি আমার প্রাণ হরণ করো না। সঙ্গে সঙ্গে তার রক্তক্ষরণ বন্ধ হয়ে যায়। একটি ফোটাও আর তার রক্ত পড়েনি। অবশেষে বানূ কুরায়যা তার ফায়সালানুসারে আত্মসমর্পণ করে। এই বিষয়েই তার কাছে ফায়সালার জন্য প্রেরণ করা হয়েছিল। তখন তিনি ফায়সালা দেন যে, এদের পুরুষদের হত্যা করা হবে। মেয়েদের জীবিত রাখা হবে। তাদের মাধ্যমে মুসলিমরা কাজ নিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এদের বিষয়ে তুমি ঠিক ঠিক ফায়সালায় উপনীত হয়ে পেরেছ। বানূ কুরায়যার পুরুষদের সংখ্যা ছিল চারশ’। এদের হত্যা করা শেষ হলে সা’দ রাদিয়াল্লাহু আনহু-এর আঘাতপ্রাপ্ত রগটি পুনরায় ফেটে যায় এবং তিনি মৃত্যুবরণ করেন।

ছবি বানান