Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ১৬০

প্রায় ১ মিনিট · ১১৩ শব্দ

আলী ইবনু হুজর (রহঃ) ....... আলা ইবনু আবদির রাহমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, তিনি একদিন যুহরের সালাত আদায় করার পর আনাস রাদিয়াল্লাহু আনহু এর বসরাস্ত বাড়িতে গেলেন। আনাস রাদিয়াল্লাহু আনহু এর বাড়ি ছিল মসজিদের পাশেই। তিনি আমদের বললেন উঠ, আসরের সালাত আদায় করে নাও। আলা ইবনু আবদির রাহমান বলেন, আমরা উঠে সালাত আদায় করে নিলাম। সালাত শেষে আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি যে, এতো মুনাফিকের নামায , যে সূর্যের প্রতীক্ষায় বসে থাকে; শেষে শয়তানের দুই শিংয়ের মাঝে যখন তা পৌছে যায় আর আস্তগমনের নিকটবর্তী হয়ে যায় তখন সে উঠে দাঁড়ায় আর চারটি ঠোকর দিয়ে দেয়। এতে সে আল্লাহর স্মরণ খুব কমই করে থাকে।

ছবি বানান