তি
তিরমিযী শরীফ - হাদীস নং ১,৬০৬
তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে এক সফরে ছিলাম। তাড়াহুড়াকারী আগে চলে গেল এবং গনীমতের বিষয়ে তাড়াহুড়া করল। তার কিছু রান্নাও করে ফেলল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পশ্চাৎবর্তী দলে। তিনি রান্নার ডেকচির কাছ দিয়ে যাচ্ছিলেন। তখন এগুলোকে ডেকে ফেলে দিতে নির্দেশ দিলেন। এরপর তাদের মধ্যে গনীমত বণ্টন করে দিলেন এবং এই ক্ষেত্রে একটি উট সমান দশটি ছাগল ধরলেন।