Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ১,৬১৪

প্রায় ১ মিনিট · ৮৮ শব্দ

তিনি বলেন, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আবূ বকর রাদিয়াল্লাহু আনহু-এর কাছে এসে বললেন, কে আপনার উত্তরাধিকারী হবে? তিনি বললেন, আমার পরিবার ও সন্তানরা। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, তাহলে আমি কেন আমার পিতার উত্তরাধিকারী হবো না? তখন আবূ বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, ’’আমাদের কেউ ওয়ারিশ হয় না’’। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের ভরণপোষণ করতেন, আমিও তাদের ভরণ পোষণ করবো, যাদের খোরপোষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেন আমিও তাদের খোরপোষ দিব।

ছবি বানান