Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ১,৬১৬

প্রায় ২ মিনিট · ১৮৫ শব্দ

তিনি বলেন, আমি উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু-এর কাছে গেলাম। তার কাছে উসমান ইবনু আফফান, যুবায়র ইবনু আওওয়াম, আবদুর রহমান ইবন আওফ ও সা’দ ইবনু আবী ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুম-ও এলেন। কিছুক্ষণ পর আলী ও আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বিবাদ মীমাংসার জন্য এলেন। উমার রাদিয়াল্লাহু আনহু তাঁদের বললেন, যে আল্লাহ তা’আলার অনুমতিক্রমে আসমান ও যমীন প্রতিষ্ঠিত তাঁর কসম দিয়ে তোমাদের বলছি, তোমরা কি জান না যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের কেউ ওয়ারিশ হয়না, আমরা যা রেখে যাই যা সাদাকা হিসাবে গণ্য? তাঁরা বললেন, হাঁ। উমার রাদিয়াল্লাহু আনহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ইন্তিকালের পর আবূ বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পক্ষ থেকে মুতওয়াল্লী। তখন আপনি এবং ইনি (আলী) আবূ বকর রাদিয়াল্লাহু আনহু-এর কাছে এসেছিলেন। আপনি আপনার ভ্রাতুষ্পুত্রদের মীরাছ দাবী করেছিলেন আর ইনি দাবী করেছিলেন তাঁর স্ত্রীর (ফাতিমা রাদিয়াল্লাহু আনহা)-এর জন্য তাঁর পিতার উত্তরাধিকারত্বের। তখন আবূ বকর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাদের কেউ ওয়ারিশ হয় না। আমরা যা রেখে যাই তা সাদাকা স্বরূপ। আল্লাহ তা’আলা জানেন যে তিনি সত্যবাদী, সৎ, সত্যপন্থী, হকের অনুসারী।

ছবি বানান