Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ১,৬২৪

প্রায় ১ মিনিট · ৭৭ শব্দ

তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সময় ছাড়া অতর্কিত হামলা চালাতেন না। আযানের আওয়ায শুনলে বিরত হয়ে যেতেন। তা না হলে হামলা করতেন। একদিন তিনি (এমতাবস্থায় আযানের শব্দ) শোনার জন্য অপেক্ষা করতে গিয়ে জনৈক ব্যক্তিকে বলতে শুনলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর। তিনি বললেন দ্বীনে ফিতরাতের উপর এ প্রতিষ্ঠত। লোকটি বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, তিনি বললেন, জাহান্নাম থেকে তুমি নাজাত পেয়ে গেলে।

ছবি বানান