তি
তিরমিযী শরীফ - হাদীস নং ১,৬৪০
শুরাহবিল ইবনু সিমত (রহঃ) বললেন, হে কা’ব ইবনু মুররা, আমাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর হাদীস বর্ণনা করুন এবং এ বিষয়ে সতর্কতা অবলম্বন করুন। তিনি বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি যে, যে ব্যক্তির মুসলিম অবস্থায় কিছু পরিমাণ চুলও সাদা হবে কিয়ামতের দিন তার জন্য বিশেষ প্রকারের নূর হবে।