তি
তিরমিযী শরীফ - হাদীস নং ১,৬৫৩
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকল আমলের প্রতিফল নিয়্যতের উপর নির্ভর করে, প্রত্যেক ব্যক্তির তা-ই প্রাপ্য যা সে নিয়্যত করে। সুতরাং যার হিজরত হয় আল্লাহর দিকে এবং তার রাসূলের দিকে তার হিজরত আল্লাহর জন্য ও তার রাসূলের জন্যই হয়েছে বলে গণ্য হবে। আর যার হিজরত হয় দুনিয়া পাওয়ার জন্য বা কোন নারীকে বিবাহ করার জন্য সে যে লক্ষ্যে হিজরত করেছে সে জন্যই তার হিজরত গণ্য হবে।