তি
তিরমিযী শরীফ - হাদীস নং ১,৬৫৮
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম ব্যক্তি সম্পর্কে কি আমি তোমাদের অবহিত করবো না? সে হলো এমন এক ব্যক্তি যে আল্লাহর পথে তার ঘোড়ার লাগাম ধরে তৈরী থাকে। আমি কি তোমাদেরকে এর পরবর্তী লোকটি সম্পর্কে অবহিত করব? এ হলো সেই ব্যক্তি যে কিছু বকরী নিয়ে জন সমাগম থেকে দূরে অবস্থান করে আর এতে আল্লাহর নির্ধারিত হকসমূহ (যাকাত-সাদাকা) আদায় করে। তোমাদের কে কি নিকৃষ্ট লোকটি সম্পর্কে অবহিত করব? সে হলো এমন ব্যক্তি যার কাছে আল্লাহর ওয়াসীলা দিয়ে যাঞ্ছা করা হয় কিন্তু এরও সে কিছু দান করে না।