তি
তিরমিযী শরীফ - হাদীস নং ১,৬৬৩
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উটনীর দুধ দু’বার পানানোর মধ্যবর্তী সময় পরিমাণও যে মুসলিম ব্যক্তি আল্লাহর পথে লড়াই করে তার জন্য জান্নাত ওয়াজিব। কেউ যদি আল্লাহর পথে শত্রুর হাতে যখম হয় বা অন্য ভাবে কোন আঘাত পায় তবে কিয়ামতের দিন আগের তুলনায় অধিক রক্তাক্ত অবস্থায় উপস্থিত হবে রক্তের বর্ণ হবে জাফরানের মত আর ঘ্রাণ হবে মিশক-এর মত।