তি
তিরমিযী শরীফ - হাদীস নং ১,৬৬৫
তিনি বলেন, আমার পিতাকে শত্রু সম্মুখীন অবস্থায় বলতে শুনেছি যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তরবারীর ছায়ার নীচে জান্নাতের দ্বার। সমবেত লোকদের একজন জীর্ণশীর্ণ অবস্থার লোক বললোঃ আপনি কি নিজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এই কথা বলতে শুনেছেন? আবূ মূসা রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ। তখন লোকটি তার সঙ্গীদের কাছে ফিরে গিয়ে বললো, আমি তোমাদের সালাম জানাচ্ছি এবং সে তার তলোয়ারের খাপ ভেঙ্গে ফেললো এবং তলোয়ার দিয়ে (শত্রুদের উপর) আঘাত করতে লাগল। শেষ পর্যন্ত শহীদ হয়ে গেলেন।