তি
তিরমিযী শরীফ - হাদীস নং ১,৬৮২
তিনি বলেন, আমি যায়দ ইবনু আরকাম রাদিয়াল্লাহু আনহু-এর কাছে ছিলাম। তখন তাঁকে জিজ্ঞাসা করা হল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টি যুদ্ধ করেছেন? তিনি বললেন, ঊনিশটি। আমি বললাম, আপনি তাঁর সঙ্গে কয়টিতে যুদ্ধ করেছেন? তিনি বললেন, সতেরটিতে। আমি বললাম, প্রথম কোনটি ছিল? তিনি বললেন, যাতুল উশায়র (বা বর্ণনান্তরে) উশায়রা।