তি
তিরমিযী শরীফ - হাদীস নং ১,৬৯৮
তিনি বলেন, উহুদ যুদ্ধের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গায়ে দুটি বর্ম ছিল। (আহত হওয়ার পর) তিনি একটি চাটানে উঠতে চেষ্টা করেন কিন্তু সক্ষম হলেন না। তখন তালহাকে নীচে বসিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর চড়ে উক্ত চাটানে আসীন হলেন। যুবায়র রাদিয়াল্লাহু আনহু বলেন, এমন সময় আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি যে, তালহা তাঁর জন্য (জান্নাত) অবশ্যম্ভাবী করে নিল।