তি
তিরমিযী শরীফ - হাদীস নং ১,৭০৫
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ’’তাযমীর’’কৃত ঘোড়াসমূহের হাফইয়া থেকে ছানিয়াতুল ওয়াদা পর্যন্ত দৌড় প্রতিযোগিতার ব্যবস্থা করেছিলেন। দুটির মধ্যে দুরত্ব ছিল ছয় মাইল। আর যে সমস্ত ঘোড়ার তাযমীর হয় নি সেগুলো ছানিয়াতুল ওয়াদা’ থেকে বানূ যুরায়ক-মসজিদ পর্যন্ত দৌড় প্রতিযোগিতার ব্যবস্থা করেছিলেন। দুটোর মধ্যে দুরত্ব ছিল এক মাইল। আমিও দৌড় প্রতিযোগিদের মধ্যে ছিলাম। আমার ঘোড়াটি আমাকে নিয়ে (লক্ষ্য সীমা অতিক্রম করে মসজিদের) দেয়াল টপকে গিয়েছিল।