তিরমিযী শরীফ - হাদীস নং ১,৭১০
একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু’টি বাহিনী প্রেরণ করেছিলেন। একটির সেনাপতি বানিয়েছিলেন আলী রাদিয়াল্লাহু আনহু-কে আরেকটির বানিয়েছিলেন খালিদ ইবনু ওয়ালীদ রাদিয়াল্লাহু আনহু-কে এবং বললেন, যুদ্ধ চলাকালে আলী হবে সম্মিলিত বাহিনীর আমীর। আলী রাদিয়াল্লাহু আনহু একটি কেল্লা জয় করলেন এবং সেখানকার বন্দীদের থেকে একজন দাসীকে তিনি নিজের জন্য নিয়ে নিলেন। তখন খালিদ রাদিয়াল্লাহু আনহু এই বিষয়ে আলী রাদিয়াল্লাহু আনহু-এর সমালোচনা করে একটি চিঠি আমাকে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট প্রেরণ করেন। এটি নিয়ে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এলাম। তিনি চিঠিটা পড়লেন। তখন তাঁর (চেহারার) রঙ পরিবর্তন হয়ে গেল। পরে বললেন, ঐ ব্যক্তি সম্পর্কে তোমরা কি ভাব যে আল্লাহ ও তাঁর রাসূলকে ভালবাসে এবং আল্লাহ ও তাঁর রাসূলও তাঁকে ভালবাসেন? আমি বললাম, আমি আল্লাহর গযব এবং তাঁর রাসূলের ক্রোধ থেকে আল্লাহর কাছেই পানাহ চাই। আমি একজন পত্র বাহক মাত্র। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত হয়ে গেলেন।