Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ১,৭১২

প্রায় ১ মিনিট · ৮১ শব্দ

তিনি বলেন, বিদায় হজ্জের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে খুতবা দিতে শুনেছি। তখন তাঁর গায়ে একটি চাদর ছিল। তিনি এটিকে বগলের নিচে দিয়ে এনে পেচিয়ে রেখেছিলেন। আমি দেখছিলাম তাঁর বাহুর পেশী সঞ্চালিত হচ্ছিল আর তিনি বলছিলেনঃ হে লোক সকল, আল্লাহকে ভয় করবে। নাক-কান কাটা কোন হাবশী গোলামকেও যদি তোমাদের আমীর বানিয়ে দেওয়া হয় তবে তার কথা শুনবে এবং তার আনুগত্য করবে-যতদিন সে তোমাদের মাঝে আল্লাহর কিতাবের বিধান কায়েম করবে।

ছবি বানান