Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ১,৭২২

প্রায় ১ মিনিট · ৭৩ শব্দ

তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এক অভিযানে পাঠিয়েছিলেন। যুদ্ধে আমাদের কিছু লোক বিচ্ছিন্ন হয়ে পড়লো আমরা মদিনায় চলে এলাম। কিন্তু আমরা মদিনায় এসে লুকিয়ে থাকলাম এবং ভাবলাম আমরা ধ্বংস হয়ে গেছি। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে হাযির হলাম। বললাম, ইয়া রাসূলাল্লাহ, আমরা তো পলাতক দল। তিনি বললেন, না, বরং তোমরা হলে পুনঃ প্রত্যাবর্তনকারী আর আমিও তোমাদের দলের একজন।

ছবি বানান