তি
তিরমিযী শরীফ - হাদীস নং ১,৭২৯
তিনি বলেন, আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু-এর আগমন সংবাদ শুনে আমি তাঁর কাছে গেলাম। তিনি বললেন, তুমি কে? আমি বললাম আমি ওয়াকিদ ইবনু আমর ইবনু সাদ ইবনু মু’আয। তিনি কেঁদে ফেললেন এবং বললেন, তুমি সা’দ-এর সদৃশ। সা’দ রাদিয়াল্লাহু আনহু ছিলেন, অত্যন্ত মর্যাদাবান লোক। তিনি ছিলেন দীর্ঘদেহী। একবার একটা স্বর্ণ খচিত রেশমের জুব্বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি পরিধান করে* মিম্বরে উঠে দাঁড়ালেন, অথবা বসলেন। লোকেরা এসে এটি স্পর্শ করে দেখতে লাগল এবং বলতে লাগল আজকের মত এত সুন্দর কাপড় আর কোন দিন দেখিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এ দেখে বিস্মিত হচ্ছ! জান্নাতে সা’দ-এর রুমালগুলিও তোমরা যা দেখছ তা থেকে উত্তম।