তি
তিরমিযী শরীফ - হাদীস নং ১৭৩
কুতায়বা (রহঃ) ..... আবূ আমর আশ শায়বানী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, জনৈক ব্যক্তি ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু কে জিজ্ঞাসা করেছিল সবচেয়ে ফযীলতের আমল কোনটি? তিনি বললেন, এই সম্পর্কে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করলে তিনি বলেছিলেন ওয়াক্ত অনুসারে সালাত আদায় করা। আমি বললাম হে আল্লাহর রাসূল, এরপর কোনটি? তিনি বললেন পিতা-মাতাঁর প্রতি সদ্ব্যবহার। আমি বললম হে আল্লাহর রাসূল, এরপর কোনটি তিনি বললেন আল্লাহর পথে জিহাদ করা।