Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ১,৭৫৬

প্রায় ১ মিনিট · ১১৫ শব্দ

তিনি একবার অসুস্থ আবূ তালহা রাদিয়াল্লাহু আনহু-কে দেখতে গেলেন। তিনি সেখানে সাহল ইবনু হুনায়ফ রাদিয়াল্লাহু আনহু-কে পেলেন। আবূ তালহা রাদিয়াল্লাহু আনহু একজনকে ডেকে তার নিচে বিছানো চাদরটি সরিয়ে ফেলতে বললেন। তখন সাহল রাদিয়াল্লাহু আনহু বললেন, এটিকে সরিয়ে ফেলছেন কেন? তিনি বললেন, এতে তো ছবি রয়েছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (ছবি সম্পর্কে) কী বলেছেন তা তো তুমি জান। সাহল রাদিয়াল্লাহু আনহু বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এ কথা বলেন নি যে, কাপড়ে যদি সামান্য নকশা স্বরূপ কিছু থাকে তবে অসুবিধা নেই? আবূ তালহা রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ, কিন্তু আমি আমার নিজের জন্য উত্তম পথ গ্রহণ করতে চাই।

ছবি বানান