Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ১৭৬

প্রায় ১ মিনিট · ৭৮ শব্দ

মুহাম্মদ ইবনু মূসা আল বসরী (রহঃ) ..... আবূ যার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছিনে, হে আবূ যার আমার পরে এমন কিছু আমীর হবে যারা সালাতকে মুর্দা বানিয়ে ফেলবে। (অর্থাৎ আফযাল ওয়াক্তে তা আদায় করবে না।) এমতাবাস্থায় তুমি যথা সময়ে সালাত আদায় করে নিবে। আর ঐ আমীরের সাথে যে সালাত পড়বে তা তোমার জন্য নফল বলে গণ্য হবে। আর তা যদি না হয় তবে তোমার সালাতের তুমি হিফাযত করলে।

ছবি বানান