তি
তিরমিযী শরীফ - হাদীস নং ১,৭৯২
তিনি বলেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে এল। তার হাতে একটি লোহার আংটি ছিল। তখন তিনি বললেন, আমার কি হলো, তোমার পরনে জাহান্নাবাসীদের অলংকার দেখছি? পরে লোকটি আবার তাঁর কাছে এল। এবার তার হাতে ছিল পিতলের একটি আংটি। তখন তিনি বললেন, আমার কি হলো, তোমার থেকে মূর্তির গন্ধ পাচ্ছি। তারপর লোকটি আবার তাঁর কাছে এল। তার হাতে ছিল সোনার আংটি। তিনি বললেন, আমার কী হল, তোমার হাতে জান্নাতীদের অলংকার দেখছি? লোকটি বলল কিসের আংটি আমি বানাবো? তিনি বললেন, রূপা দিয়ে বানাবে। তবে পূর্ণ এক মিছকাল পরিমাণ যেন না হয়।