তি
তিরমিযী শরীফ - হাদীস নং ১,৭৯৫
তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঁচু টেবিলে এবং নানা রকমের মুরব্বা চাটনি ও হজমির পেয়ালা রেখে আহার করেন নি। তাঁর জন্য চাপাতি রুটিও পাকান হয় নি। বর্ণনাকারী ইউনুস (রহঃ) বলেন, আমি কাতাদা (রহঃ)-কে বললাম তা হলে কিসের উপর খাদ্য রেখে তাঁরা আহার করতেন? তিনি বললেন, এসব চামড়ার দস্তরখানে রেখে।