Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ১,৮১৪

প্রায় ১ মিনিট · ৯৭ শব্দ

তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবূ আয়্যূব রাদিয়াল্লাহু আনহু-এর ঘরে মেহমান হয়েছিলেন; তিনি খানা খেয়ে এর অবশিষ্ট আবূ আয়্যূবের কাছে পাঠিয়ে দিতেন। একদিন তিনি খানা পাঠালেন; অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা থেকে কিছুই খাননি। এরপর আবূ আয়্যূব যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এলেন তখন সে বিষয়ে উল্লেখ করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এতে তো রসূন ছিল। আবূ আয়্যূব রাদিয়াল্লাহু আনহু বললেন ’ইয়া রাসূলাল্লাহ! এটা কি হারাম? তিনি বললেন না, তবে এর দুর্গন্ধের কারণে আমি তা পছন্দ করি না।

ছবি বানান