তি
তিরমিযী শরীফ - হাদীস নং ১,৮২৬
তিনি বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে এক কাফির ব্যক্তি মেহমান হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য একটি বকরী দোহন করতে নির্দেশ দিলেন। দুধ দোহন হল সে তা পান করে ফেললো। পরে আরেকটি দোহন করতে বলা হলো। তা-ও সে পান করে ফেললো। এমনকি সাতটি বকরীরর দুধ সে একাই পান করে ফেললো। পরদিন সকালে সে ইসলাম গ্রহণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য একটি বকরী দোহন করতে বললেন, দুধ দোহন করানো হল। সে এটিরই দুধ পান করল। পরে তাঁর জন্য আরেকটির দুধ দোহন করতে বলা হল কিন্তু আজ সে এটির দুধ শেষ করতে পারল না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুমিন পান করে এক আতে আর কাফির পান করে সাত আতে।