Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ১,৮৩০

প্রায় ১ মিনিট · ১১০ শব্দ

মাহমূদ ইবনু গায়লান (রহঃ) ... জাবির ইবনু আবদিল্লাহ ও আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহুমা থেকেও বর্ণিত, তাঁরা বলেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পতঙ্গকে বদ দু’আ করে বলতেনঃ اللَّهُمَّ أَهْلِكِ الْجَرَادَ اقْتُلْ كِبَارَهُ وَأَهْلِكْ صِغَارَهُ وَأَفْسِدْ بَيْضَهُ وَاقْطَعْ دَابِرَهُ وَخُذْ بِأَفْوَاهِهِمْ عَنْ مَعَاشِنَا وَأَرْزَاقِنَا إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ অর্থঃ হে আল্লাহ! পতঙ্গকে ধ্বংস কর। তাদের বড়গুলোকে হত্যা কর, ছোটগুলোকে ধ্বংস কর, তার ডিম বিনষ্ট কর, তার মূলোচ্ছেদ কর। আমাদের জীবন যাত্রা এবং রিযক থেকে সেগুলিকে ফিরায়ে রাখো। নিশ্চয়ই তুমি দু’আ শ্রবনকারী। তখন এক ব্যক্তি বলল, ইয়া রাসূলাল্লাহ কিভাবে আপনি আল্লাহর সেনা দলসমূহের কোন একটি সেনা দলের মূলোচ্ছেদ করার বদ দু’আ করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তা সমুদ্রের মাছের ন্যায়।

ছবি বানান