Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ১,৮৫৪

প্রায় ২ মিনিট · ২১৩ শব্দ

তিনি বলেন, মুররা ইবনু উবায়দ গোত্র তাদের সম্পদের যাকাত দিয়ে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট প্রেরণ করল। আমি মদীনায় তাঁর সাথে সাক্ষাত করলাম। আমি তাঁকে মুহাজির ও আনসারদের সামনে বসা অবস্থায় পেলাম। তিনি (ইকরাশ) বললেন, অতপর তিনি (রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আমার হাত ধরে উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা-এর ঘরে নিয়ে গেলেন। অতপর বললেন, কোন খাবার আছে কি? তখন আমাদের সামনে একটি বড় পেয়ালা ভর্তি ছারীদ ও (টুকরো টুকরো করা) গোশত আনা হল, আমরা তা থেকে খাওয়া শুরু করলাম। আমি পেয়ালার এদিক ওদিক থেকে নিয়ে খাচ্ছিলাম। আর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সামনে থেকে নিয়ে খাচ্ছিলেন। অতপর তিনি তাঁর বাম হাত দিয়ে আমার ডান হাত ধরে বললেন, ইকরাশ! এক জায়গা থেকে খাও। কারণ এতো একই খাবার। অতপর আমাদের সামনে বিভিন্ন ধরণের খেজুর ভর্তি একটি পাত্র আনা হল। আমি তখন আমার সামনে থেকেই খেতে লাগলাম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্রের এদিক ওদিক থেকে নিয়ে খেতে লাগলেন এবং বললেন, ইকরাশ! তোমার যেখান থেকে ইচ্ছা, সেখান থেকে নিয়ে খাও। কারণ এটা একই খাবার নয়। অতপর আমাদের সামনে পানি আনা হল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর দুই হাত ধুইলেন এবং ভিজা হাত দিয়ে তাঁর মুখমন্ডল, উভয় বাহু ও মাথা মাসাহ করালেন এবং বললেন, হে ইকরাশ! এটাই হলো আগুনে পাকানো খাবার থেকে অযূ।

ছবি বানান