তি
তিরমিযী শরীফ - হাদীস নং ১,৮৬৮
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মদ পান করে চল্লিশ ভোর (দিন) পর্যন্ত তার সালাত (নামায/নামাজ) কবুল হয় না। সে তওবা করলে আল্লাহ তার তওবা কবুল করবেন। সে যদি পুনরায় তা পান করে তবে আল্লাহ তা’আলা চল্লিশ ভোর পর্যন্ত তার সালাত কবুল করবেন না। যদি তওবা করে আল্লাহ তার তওবা কবুল করবেন। আবার যদি সে তা পান করে তবে চল্লিশ ভোর পর্যন্ত তার সালাত কবুল করবেন না। কিন্তু সে যদি তওবা করে তবে আল্লাহ তার তওবা কবুল করবেন। চতুর্থবার আবার সে যদি তা পান করে তবে চল্লিশ ভোর পর্যন্ত তার সালাত কবুল করবেন না এবং তওবা করলেও আল্লাহ তার তওবা কবুল করবেন না। পরন্তু তাকে ’’নাহরে খাবাল’’ থেকে পান করাবেন। ইবনু উমার রাদিয়াল্লাহু আনহু-কে বলা হল, হে আবূ আবদুর রহমান, ’নাহরে খাবাল’ কি? তিনি বললেন, জাহান্নামীদের পূজের নহর।