তি
তিরমিযী শরীফ - হাদীস নং ১৮৭
হান্নাদ (রহঃ) ...... ইবনু আব্বাস (রহঃ) থেকে বর্ণনা করেন যে, কোনরূপ বিপদাশংকা বৃষ্টির ওযর ব্যতিরেকে মদীনায় থাকা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুহর ও আসর এবং মাগরিব ও ইশার সালাত একত্রে আদায় করেছেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহ কে জিজ্ঞাসা করা হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এরূপ করার উদ্দেশ্য কি ছিল? তিনি বরলেন উম্মতের যেন কোন অসুবিধা না হয় তা-ই তিনি চাচ্ছিলেন।