Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ১,৮৭৪

প্রায় ১ মিনিট · ৮৩ শব্দ

তিনি বলেন, আমি ইবনু উমার রাদিয়াল্লাহু আনহু-কে জিজ্ঞাসা করেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পাত্র ব্যবহার নিষেধ করেছেন। আপনি আপনাদের ভাষায় তা ব্যক্ত করুন এবং আমাদের ভাষায় তা ব্যাখ্যা করে দিন। তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানতাম অর্থাৎ সবুজ কলস, দুব্বা অর্থাৎ লাউয়ের খোল, নাকীর অর্থাৎ খেজুর বৃক্ষের কান্ডে গর্ত করে নির্মিত পাত্র। মুযাফ্‌ফাত অর্থাৎ আলকাতরা লাগান পাত্র (নবীযের জন্য) ব্যবহার নিষেধ করেছেন। তিনি মশকে নবীয বানাতে নির্দেশ দিয়েছেন।

ছবি বানান