তি
তিরমিযী শরীফ - হাদীস নং ১,৮৮৪
তিনি বলেন, হুযাইফা রাদিয়াল্লাহু আনহু পানি পান করতে চাইলেন। তখন জনৈক ব্যক্তি একটি রূপার পাত্রে তাঁর কাছে পানি নিয়ে এল। তিনি তা ছুড়ে ফেলে দিলেন এবং বললেন, আমি এ থেকে তাকে নিষেধ করে দিয়েছিলাম। কিন্তু সে এ থেকে বিরত থাকতে অস্বীকার করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সোনা ও রূপার পাত্রে পান করতে এবং রেশম ও দীবাজ (একপ্রকার রেশম)-এর কাপড় পরিধান করতে নিষেধ করেছেন এবং বলেছেন, এতো তাদের জন্য (কাফিরদের জন্য) হল দুনিয়াতে আর তোমাদের হল জন্য আখিরাতে।