তি
তিরমিযী শরীফ - হাদীস নং ১,৯০৭
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে বড় কবীরা গুনাহগুলো সম্পর্কে তোমাদের কি বলব না? সাহাবীগণ বললেন, হ্যাঁ, অবশ্যই বলুন, ইয়া রাসূলাল্লাহ! তিনি বললেন, আল্লাহর সঙ্গে শরীক করা, পিতা-মাতার নাফরমানী করা। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিয়ে বসা অবস্থায় ছিলেন। কিন্তু তিনি সোজা হয়ে বসে গেলেন এবং বললেন, আর হল মিথ্যা সাক্ষ্য প্রদান কিংবা তিনি বলেছেন, মিথ্যা উক্তি। তিনি এটিকে বারবার এমনভাবে বলতে লাগলেন যে, আমরা ভাবছিলাম, আহা, তিনি যদি চুপ করতেন!