তি
তিরমিযী শরীফ - হাদীস নং ১,৯১৩
তিনি বলেন, একবার আবূদ দারদা রাদিয়াল্লাহু আনহু অসুস্থ হলে আবদুর রহমান ইবনু আওফ রাদিয়াল্লাহু আনহু তাঁকে দেখতে আসেন। তখন আবূদ দারদা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার জানা মতে আব মুহাম্মদ (আবদুর রহমান ইবনু আওফ) হলেন সবার শ্রেষ্ঠ এবং সবচেয়ে বেশী আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী। আবদুর রহমান ইবনু আওফ বললেন, রাসূলূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি যে, তিনি বলেছেন, আমিই আল্লাহ, আমিই রাহমান। আমি আত্মীয়তার বন্ধন সৃষ্টি করেছি এবং আমার নাম (রাহমান) থেকে এর নাম (রেহেম) উদগত করেছি। সুতরাং যে ব্যক্তি আত্মীয়তার বন্ধন ঠিক রাখবে আমিও তার সাথে আমার সম্পর্ক ঠিক রাখব আর যে ব্যক্তি তা ছিন্ন করবে আমিও তার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলব।