Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ১,৯২১

প্রায় ১ মিনিট · ৮৯ শব্দ

তিনি বলেন, জনৈক মহিলা একবার আমার কাছে এল, তার সঙ্গে তার দুই মেয়ে ছিল, মহিলাটি আমার কাছে কিছু চাইল, কিন্তু একটা শুকনা খেজুর ছাড়া আর কিছুই আমার কাছে ছিল না। আমি সেটাই তাকে দিয়ে দিলাম। সে তার দু’মেয়ের মাঝে সেটি ভাগ করে দিল, নিজে কিছুই খেল না। এরপর বেরিয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে আমি তাকে ঘটনা বললাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ যে ব্যক্তিকে মেয়েদের মাধ্যমে পরীক্ষা করা হয় তারা তার জন্য জাহান্নামের পথে পর্দা দাঁড়াবে।

ছবি বানান