তি
তিরমিযী শরীফ - হাদীস নং ১,৯৪৯
একবার আবদুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু-এর পরিবারে একটি বকরী যবাহ করা হয়। তিনি আসার পর বললেনঃ আমাদের ইয়াহূদী প্রতিবেশীকে তোমরা কিছু হাদীয়া দিয়েছ? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি যে, জিবরীল (আঃ) সব সময়ই আমাকে প্রতিবেশী সম্পর্কে এত ওসীয়ত করেছেন যে, আমার ধারণা হয়েছিল যে, তাকেও শীঘ্রই ওয়ারিস বানিয়ে দেওয়া হবে।