Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ১৯৭

প্রায় ১ মিনিট · ১২৪ শব্দ

মাহমূদ ইবনু গায়লান (রহঃ) .... আবূ জুহায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন আমি বিলাল রাদিয়াল্লাহু আনহু কে দেখেছি তিনি আযান দিচ্ছিলেন এবং (হায়্যা আলা বলার সময়) ঘুরছিলেন আর তিনি এদিকে এবং ওদিকে তাঁর মুখ ফিরাচ্ছিলেন। তাঁর দুই আঙ্গুল ছিল তাঁর কানে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি লাল তাঁবুতে অস্থান করছিলেন। রাবী আওন বলেন আমার মনে হয় আবূ জুহায়ফা বলেছেন যে, তাঁবুটি ছিল চমড়ার। পরে বিলাল রাদিয়াল্লাহু আনহু একটি ছোট ছড়ি নিয়ে বের হলেন এবং এটিকে বাতাহায় গেড়ে দিলেন। এটি সামনে রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করলেন। কুকুর ও গাধাগুলি তাঁর সামনে দিয়ে চলা ফেরা করছিল। তাঁর পরনে ছিল লাল রঙ্গের একটি হুল্লা। আমি যেন এখনও তাঁর জাংঘাদ্বয়ের উজ্জলতা দর্শন করছি। সুফইয়ান বলেন এই হুল্লাটি ছিল লাল ডুরিদার।

ছবি বানান