তি
তিরমিযী শরীফ - হাদীস নং ১,৯৭৯
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট মিথ্যা কথার চেয়ে রাগ আনয়নকারী আর কোন স্বভাব ছিলনা। কোন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে মিথ্যা কথা বললে সর্বদাই তা তাঁর মনে বিধত, যতক্ষণ না তিনি জানতেন যে, লোকটি তা থেকে তওবা করেছে।