তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২,০১২
তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল! কোন ব্যক্তির নিকট দিয়ে আমি যাই কিন্তু সে ব্যক্তি আমার মেহমানদারী করে না, সে যদি আমার নিকট দিয়ে যায় তবে কি আমি তার সাথে অনুরূপ আচরণ করে বদলা নিতে পারি? তিনি বললেন, না, বরং তুমি তা মেহমানদারী করবে। মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাকে তিনি অত্যন্ত পুরান হয়ে যাওয়া কাপড়ে দেখে বললেনঃ তোমার ধন-সম্পদ আছে কি? আমি বললাম, উট, ছাগল, সব ধরণের সম্পদ আল্লাহ আমাকে দিয়েছেন। তিনি বললেন, তোমার মাঝে এর নির্দশন যেন পরিলক্ষিত হয়।