তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২,০২১
তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দশ বৎসর খেদমত করেছি। তিনি কখনো আমাকে ’’উফ’’ পর্যন্ত বলেন নি। কোন কিছু করে ফেললে সে সম্পর্কে কখনো বলেন নি কেন তুমি করলে? কোন কাজ না করলে কখনো বলেন নি, কেন তা করলে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বোত্তম চরিত্রের মানুষ। রেশম বা খায বা অন্য যই হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতের তালু অপেক্ষা কোমল কিছু আমি কখনো স্পর্শ করিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘাম অপেক্ষা সুঘ্রাণ যুক্ত কোন অতরের কখনও গন্ধ নেইনি আমি।