Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ২,০৩০

প্রায় ১ মিনিট · ১০০ শব্দ

আনসারের কিছু লোক একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট কিছু সাহায্য প্রার্থনা করলে তিনি তাদের কিছু সাহায্য দিলেন। এরপর তারা আবার সাহায্য চাইলে তিনি তাদের তা দিলেন। অনন্তর বললেনঃ আমার কাছে যে অর্থ সম্পদ আছে তোমাদের না দিয়ে আমি তা কখনো পুঞ্জিভূত করে রাখি না। যে মুখাপেক্ষীহীন হতে চায় আল্লাহ তাকে মুখাপেক্ষীহীন করে দেন। যে ব্যক্তি (যাঞ্চা থেকে) পবিত্র থাকতে চায় আল্লাহ তাকে পবিত্র রাখেন, যে ব্যক্তি ধৈর্য ধারণের তওফীক চায় আল্লাহ তাকে সবরের তওফীক দিয়ে দেন। ধৈর্য ধারণের চেয়ে ভাল এবং বিপুল কোন সম্পদ কাউকে প্রদান করা হয়নি।

ছবি বানান