তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২,০৪০
তিনি বলেছেন, কাউকে কিছু হাদিয়া দেওয়া হলে সে যদি সঙ্গতি পায় তবে সে যেন এর বদলা দিয়ে দেয়। আর যদি সঙ্গতি না পায় তবে যেন সে তার প্রশংসা করে। কেননা যে ব্যক্তি প্রশংসা করল সে শুকরিয়া আদায় করল। আর যে তা গোপন রাখল সে নাশুকরিয়া করল। যা প্রদত্ত হয়নি এমন বিষয়ে যে দেওয়া হয়েছে বলে প্রদর্শন করে সে ব্যক্তি মিথ্যার দুটো পরিচ্ছদ পরিধানকারীর মত।