তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২,০৪৪
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে এলেন। তাঁর সঙ্গে আলী রাদিয়াল্লাহু আনহুও ছিলেন। আমাদের ঘরে কিছু খেজুর ছড়া লটকানো ছিল। রাবী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা খেতে লাগলেন আর আলী রাদিয়াল্লাহু আনহুও তাঁর সঙ্গে খেতে লাগলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহু-কে বললেনঃ হে আলী থাম, থাম। তুমি তো অসুস্থজনিত দুর্বল। আলী রাদিয়াল্লাহু আনহু বসে পড়লেন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে থাকলেন। উম্মূল মুনযির রাদিয়াল্লাহু আনহা বলেনঃ আমি তাদের জন্য কিছু গাজর ও যব (দিয়ে খাদ্য) বানালাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ হে আলী, এ থেকে তুমি গ্রহণ করতে পার। কারণ, এটা তোমার জন্য অধিক উপযোগী।