তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২,০৫২
তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত ছিলেন তখন সুওয়ায়দ ইবন তারিক (বর্ণনান্তরে ইবন সুওয়ায়দ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে মদ সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। তিনি তাকে এ থেকে নিষেধ করেন। সুওয়ায়দ রাদিয়াল্লাহু আনহু বললেনঃ আমরা তো এর মাধ্যমে চিকিৎসা করে থাকি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ ঔষধ নয় বরং এটা একটা রোগ।