তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২,০৫৪
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ উত্তম চিকিৎসা পদ্ধতি হল নাক দিয়ে ঔষধ দেওয়া, রক্ত মোক্ষন এবং জুলাপ ব্যবহার জাতীয় ঔষধ আর যে সব বস্ত দিয়ে তোমরা সুরমা ব্যবহার কর সেগুলোর মধ্যে উত্তম হলো ’ইছমিদ’।* কেননা ইছমিদ সুরমা চোখের জ্যোতি তীক্ষ্ণ করে এবং পাপড়ির চুল উদগম করে। ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি সুরমাদানী ছিল। নিদ্রা যাওয়ার সময় প্রতিটি চক্ষুতে তা থেকে তিনি তিনবার করে সুরমা লাগাতেন।