তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২,০৬৬
তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসায়ন ও হাসানের জন্য আশ্রয় প্রার্থনা করতেন। বলতেনঃ আল্লাহ তা’আলার পরিপূর্ণ যাত ও সিফাতের ওয়াসীলায় আমি তোমাদের উভয়ের জন্য আশ্যয় প্রার্থনা করছি প্রত্যেক শয়তান, জীবন নাশ কর বিষ, এবং প্রত্যেক ধরণের আপতিত বদ নযর থেকে। ইবরাহীম (আঃ)-ও (তাঁর পুত্র দ্বয়) ইসহাক ও ইসমাঈলের জন্য অনুরূপ আশ্রয় প্রার্থনা করতেন।