তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২,০৭৪
কতক সাহাবী বললেনঃ মাসরুম হলো যমীনের গুটি বসন্ত স্বরূপ, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ মাসরুম মান্নের অন্তর্ভুক্ত। এর পানি চক্ষু রোগের প্রতিষেধক। আজওয়া হলো জান্নাতী খেজুর আর এতে আছে বিষের প্রতিষেধক। হাদীসটি হাসান।