তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২,০৭৮
তিনি বলেনঃ আমি আবদুল্লাহ ইবন উকায়ম আবূ মা’বাদ জুহানী (রহঃ)-কে দেখতে গেলাম। তিনি বিষাক্ত ফোঁড়ায় আক্রান্ত ছিলেন। বললামঃ কোন তাবীয লটকিয়ে নিলেন না? তিনি বললেনঃ মৃত্যু তো এর চেয়েও নিকটে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কেউ যদি কিছু লটকায় তবে তাকে সে দিকেই সোপর্দ করে দেওয়া হয়।