তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২,০৮৬
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামামার কাছে এলেন। আমার তখন এমন ব্যথা ছিল যে, তা আমাকে যেন হালাক করে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তোমার ভাল হাত দিয়ে (ব্যথার স্থানটি) সাতবার মোছা দাও এবং বলঃ أَعُوذُ بِعِزَّةِ اللَّهِ وَقُوَّتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ আল্লাহর মহাপরাক্রম, কুদরত ও আধিপত্যের ওয়াসীলায় আমি আমার এই কষ্ট থেকে পানাহ চাই। রাবী উসমান ইবন আবুল আস রাদিয়াল্লাহু আনহু বলেনঃ আমি তাই করলাম। আল্লাহ তাআলার যে কষ্ট ছিল তা দূর করে দিলেন। তখন থেকেই আমি আমার পরিজনও অন্যান্য লোকদের এ নির্দেশ দিয়ে থাকি।